ঢাকাThursday , 3 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

তজুমদ্দিন সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে জোড়ালো আলোচনায় তরুণ নেতা হাজী রিপন।

দেশ চ্যানেল
September 3, 2026 9:07 am
Link Copied!

সুলাইমান পোদ্দার তজুমদ্দিন ষ্টাফ রিপোর্টার (ভোলা)।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভোলার তজুমদ্দিন উপজেলার সদর ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। সাধারণ মানুষের মাঝে বইছে এক নতুন উদ্দীপনা। আর এই নির্বাচনী চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে শক্ত অবস্থানে থেকে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছেন তরুণ ও প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব সাইদুর রহমান রিপন।

স্থানীয় ভোটার ও রাজনৈতিক মহলের ভাষ্যমতে, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার কারণে ইতিমধ্যেই এলাকার সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন তিনি।

সাইদুর রহমান রিপন শুধু একজন সাধারণ তরুণ নেতাই নন, তিনি তজুমদ্দিন উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও আহ্বায়ক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান-এর সুযোগ্য সন্তান। পারিবারিক ঐতিহ্য ও রাজনৈতিক সংস্কৃতির ধারা বজায় রেখে তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের অধিকার ও কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার পিতার রাজনৈতিক দূরদর্শিতা এবং জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা সাইদুর রহমান রিপনের মধ্যেও স্পষ্টভাবে ফুটে উঠেছে বলে মনে করছেন স্থানীয়রা।

শিক্ষাজীবনে তিনি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রনেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। ছাত্ররাজনীতি থেকে তিনি সাধারণ শিক্ষার্থীদের অধিকার এবং তজুমদ্দিনের মাটি ও মানুষের প্রতিটি সংকটে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে তিনি তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং অত্যন্ত দক্ষতার সাথে দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রেখেছেন।

এলাকার মাটি ও মানুষের একান্ত আপনজন তজুমদ্দিনের সাধারণ মানুষের কাছে হাজী সাইদুর রহমান রিপন পরিচিত এক পরম আপনজন হিসেবে। এলাকার যেকোনো উন্নয়নমূলক কাজ, সামাজিক সংকট কিংবা সাধারণ মানুষের বিপদে-আপদে তিনি সবসময় ছায়ার মতো পাশে থাকেন। এলাকার তরুণ সমাজ থেকে শুরু করে প্রবীণ মুরুব্বিরাও তারুণ্যদীপ্ত এই নেতার সততা, বিনয় ও কর্মতৎপরতার প্রশংসা করছেন।

এলাকাবাসীর প্রত্যাশা আসন্ন নির্বাচনে তজুমদ্দিন সদর ইউনিয়ন ( ৩ নং চাঁদপুর ইউনিয়ন পরিষদ) একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে হাজী রিপনের প্রার্থিতাকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল। সাধারণ ভোটাররা আশা প্রকাশ করছেন, সৎ, শিক্ষিত ও জনদরদী নেতৃত্ব হিসেবে হাজী রিপন নির্বাচিত হলে ইউনিয়নবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ও উন্নয়নমূলক কাজগুলো আরও গতিশীল হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST