তিতাসে সড়ক দুর্ঘটনায় গৌরিপুর টু হোমনা রাস্তায় এক যুবকের মৃত্যু।
তিতাস প্রতিনিধি,মো:হানিফ মিয়া কুমিল্লার তিতাসে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উত্তর আকালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক আবুল কালাম আজাদ কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর (দক্ষিন) ইউনিয়নের ভল্লবপুর গ্রামের আবুল বাশারের ছেলে। তিনি মেঘনা উপজেলায় সমাজ সেবা অফিসের অফিস সহাকারী হিসাবে কর্মরত ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আবুল কালাম আজাদ শুক্রবার তার কর্মস্থল মেঘনা উপজেলা থেকে গৌরীপুর-হোমনা সড়ক দিয়ে নিজের মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি দেবিদ্বার যাচ্ছিল। তার মোটরসাইলটি তিতাস উপজেলা উত্তর আকালিয়া এলাকায় পৌঁছলে দাউদকান্দি থেকে হোমনাগামী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে আবুল কালাম মোটরসাইকেল থেকে...
তিতাস প্রতিনিধি,মো:হানিফ মিয়া
কুমিল্লার তিতাসে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উত্তর আকালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক আবুল কালাম আজাদ কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর (দক্ষিন) ইউনিয়নের ভল্লবপুর গ্রামের আবুল বাশারের ছেলে। তিনি মেঘনা উপজেলায় সমাজ সেবা অফিসের অফিস সহাকারী হিসাবে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আবুল কালাম আজাদ শুক্রবার তার কর্মস্থল মেঘনা উপজেলা থেকে গৌরীপুর-হোমনা সড়ক দিয়ে নিজের মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি দেবিদ্বার যাচ্ছিল। তার মোটরসাইলটি তিতাস উপজেলা উত্তর আকালিয়া এলাকায় পৌঁছলে দাউদকান্দি থেকে হোমনাগামী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে আবুল কালাম মোটরসাইকেল থেকে ছিটকে কাভার্ডভ্যানের চাকার নিচে পড়ে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
তিতাস থানা পুলিশের উপ পরিদর্শক (এস আই) লিটন চাকামা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতাল করে থানায় নিয়ে আসেন।
তিনি বলেন, দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। তার স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।