জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি : তেঁতুলিয়া উপজেলা মুষলধারে বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতে দুই গাভির মৃত্যু হয়েছে। একই ঘটনায় গোয়াল ঘরে থাকা ৪ থেকে ৫টি মুরগিও মারা গেছে। বৃহস্পতিবার (৯ মে) বিকেলে উপজেলার দেবনগড় ইউনিয়নের মাঝগ্রামে সব্রাতুর (৬০) বাড়িতে এ ঘটনা ঘটে। পেশায় সব্রাতু একজন কৃষক। স্থানীয়রা জানান, টানা একমাস দাবদাহের পর বিচ্ছিন্নভাবে দেখা দিয়েছে বৃষ্টিপাত। এর মাঝে হঠাৎ মুষলধারে বৃষ্টিপাত নামে। এর মাঝে আকাশে গর্জনের সঙ্গে বজ্রবৃষ্টি শুরু হলে সব্রাতুর বাড়ির গোয়াল ঘরে বজ্রপাত হলে দুইটি গাভিসহ মুরগিগুলো মারা যায়। জানা গেছে মারা যাওয়া গাভি দুটির বাজার মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। দেবনগড়...
জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি :
তেঁতুলিয়া উপজেলা মুষলধারে বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতে দুই গাভির মৃত্যু হয়েছে। একই ঘটনায় গোয়াল ঘরে থাকা ৪ থেকে ৫টি মুরগিও মারা গেছে।
বৃহস্পতিবার (৯ মে) বিকেলে উপজেলার দেবনগড় ইউনিয়নের মাঝগ্রামে সব্রাতুর (৬০) বাড়িতে এ ঘটনা ঘটে। পেশায় সব্রাতু একজন কৃষক।
স্থানীয়রা জানান, টানা একমাস দাবদাহের পর বিচ্ছিন্নভাবে দেখা দিয়েছে বৃষ্টিপাত। এর মাঝে হঠাৎ মুষলধারে বৃষ্টিপাত নামে।
এর মাঝে আকাশে গর্জনের সঙ্গে বজ্রবৃষ্টি শুরু হলে সব্রাতুর বাড়ির গোয়াল ঘরে বজ্রপাত হলে দুইটি গাভিসহ মুরগিগুলো মারা যায়।
জানা গেছে মারা যাওয়া গাভি দুটির বাজার মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।
দেবনগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সলেমান আলী বজ্রপাতের বিষয়টি নিশ্চিত করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।