ঢাকাWednesday , 2 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ন‌ওগাঁর নিয়ামতপুরে পারিবারিক কলহের জেরে প্রতিবন্ধী ব্যক্তিকে পিটিয়ে হত্যা।

দেশ চ্যানেল
September 2, 2026 12:09 pm
Link Copied!

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজীনগর ইউনিয়নের হাসরা গ্রামে পারিবারিক কলহের জেরে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের সময় সুজল মালি (৩২) নামে এক প্রতিবন্ধী অসুস্থ ব্যক্তিকে আমগাছের ডাল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয়কে কেন্দ্র করে সুজল মালির স্ত্রী ও প্রতিবেশী তিন নারী—মুক্তি রানী, মন্ডবী মালি ও মালা রানীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতি ও চুল ছিড়াছিড়ির পর্যায়ে পৌঁছায়।

এ সময় বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে ছুটে আসেন সুজল মালি। সেখানে গিয়ে তিনি দেখতে পান, তার স্ত্রী প্রতিবেশীদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েছেন। স্ত্রীকে রক্ষা করতে তিনি এগিয়ে গেলে প্রতিবেশী মুক্তি রানীর হাতে থাকা আমগাছের একটি ডাল দিয়ে সুজল মালিকে আঘাত করে।

আঘাতের ফলে সুজল মালি মাটিতে পড়ে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হয় । এতে এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, প্রতিবেশীর সঙ্গে বিরোধের জেরেই সুজল মালিকে আঘাত করা হয়েছে। তবে প্রকৃতপক্ষে কীভাবে তার মৃত্যু হয়েছে এবং এ ঘটনার সঙ্গে কারা কারা জড়িত, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এই বিষয়ে নিয়ামতপুর থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ আবু তালেব এর নিকট জানতে চাইলে তিনি বলেন,

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে । তিনি আরো বলেন তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST