ঢাকাSunday , 2 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নগদ অর্থ ও ৩৬ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে স্ত্রী নিখোঁজের অভিযোগ, ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ।

দেশ চ্যানেল
August 2, 2026 8:54 am
Link Copied!

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় স্ত্রী নগদ অর্থ ও প্রায় ৩৬ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার বিকেলে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন স্বামী মো.হুমায়ুন কবির (৩৮)।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, তিনি উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের মানারদিঘিপুর গ্রামের বাসিন্দা। তার স্ত্রী গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোদারচালা গ্রামের মোছা. আছিয়া আক্তার (২৯)। বিবাহের পর থেকে তারা স্বাভাবিকভাবে সংসার করে আসছিলেন। তবে হঠাৎ কোনো কারণ ছাড়াই তার স্ত্রী কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যান।

অভিযোগে আরও বলা হয়,বাড়ি ছাড়ার সময় তিনি ঘরে থাকা নগদ ২ লাখ ৫০ হাজার টাকা,প্রায় ৩৬ ভরি স্বর্ণালঙ্কার এবং নিজের ব্যবহৃত কিছু কাপড়-চোপড় সঙ্গে নিয়ে যান।

পরিবার ও আত্মীয়-স্বজনের মাধ্যমে খোঁজাখুঁজি এবং সমাধানের চেষ্টা করেও কোনো সুরাহা না হওয়ায় শনিবার বিকেলে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST