ঢাকাThursday , 8 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নজরুল বর্ষে উপস্থিত বক্তৃতায় প্রথম, শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কার প্রদান।

দেশ চ্যানেল
October 8, 2026 6:55 am
Link Copied!

সুলাইমান পোদ্দার স্টাফ(ভোলা)।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ ভেলা ওমরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী আয়শা আনজুন । তার এ সাফল্যে বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়েছে।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান শাহ্ মাও. মো. নুরুজ্জামান বিজয়ী শিক্ষার্থী আয়শা আনজুমের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় মাদ্রাসার শিক্ষক- কর্মকর্তা কর্মচারি ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নজরুলের সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম হয়ে আয়শা আনজুম প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করেছে। তার এ অর্জন অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করবে।

পুরস্কার গ্রহণের পর বিজয়ী শিক্ষার্থী আয়শা আনজুম অনুভূতি প্রকাশ করে বলেন, এ অর্জনে আমি আনন্দিত ও গর্বিত। আমাকে যারা সহযোগিতা ও উৎসাহ দিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে ভবিষ্যতেও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম ও প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে।

ছবি ক্যাপশনঃ শিক্ষার্থী আয়শা আনজুমকে প্রতিষ্ঠান থেকে পুরস্কার প্রদান করা হয়।

উল্লেখ্য গত ৭ অক্টোবর ভোলা জেলার প্রতিযোগিতা ভোলা শিল্পকলা একাডেমিতে ভোলার ৭ উপজেলার শিক্ষার্থীদের মধ্যে নজরুল বর্ষে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে ৭ উপজেলা প্রতিযোগীদের মধ্যে উপস্থিত বক্তৃতায় আয়শা আনজুম প্রথম স্থান অধিকার অর্জন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST