ঢাকাThursday , 15 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নলডাঙ্গা মাদকবিরোধী অভিযানে সাড়ে তিন লক্ষ টাকার হিরোইন সহ ৩জন গ্রেফতার।

দেশ চ্যানেল
October 15, 2026 2:06 pm
Link Copied!

রেজাউল করিম নলডাঙ্গা নাটোর প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গায় পূর্ব মাধনগর এলাকা থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার হিরোইন সহ তিনজনকেআটক করছেন নলডাঙ্গা থানা পুলিশ।

মাননীয় পুলিশ সুপার, নাটোর মহোদয়ের দিক নির্দেশনায় নলডাঙ্গা থানায় নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে অফিসার ইনচার্জ নলডাঙ্গা থানা নাটোর এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নি:)/কাঞ্চন কুমার ও এসআই সুব্রত কুমার দাস এবং সঙ্গীয় অফিসার ফোর্স সহ নলডাঙ্গা থানাধীন ০২ নং মাধনগর ইউনিয়নের পূর্ব মাধনগর নওয়াপাড়া গ্রামস্থ জনৈক আবু সাঈদ এর বসতবাড়ি হতে ১৪/১০/২০২৬ তারিখে ২৩.৪০ ঘটিকার সময় মাদক ব্যবসায়ী  মোছাঃ মোর্শেদা খাতুন (৪৩), পিতা-মোঃ মোবারক হোসেন, স্বামী-মোঃ আবু সাঈদ,  মোঃ মাহফুজ (২০), পিতা-মোঃ আবু সাঈদ,  মোঃ মোস্তফা কামাল (৩০), পিতা-মোঃ রায়হান প্রামানিক, সর্বসাং-পূর মাধনগর (নওপাড়া),  হেরোইন যাহার কাগজসহ সর্বমোট ওজন ৩৪ গ্রাম হেরোইন প্রাপ্ত হয়ে উদ্ধার পূর্বক জব্দ করে।।জব্দকৃত হেরোইন গুলোর আনুমানিক মূল্য তিন লক্ষ ৪০ হাজার টাকা। আসামীদের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় নিয়মিত মাদক মামলা রুজু হয়েছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা( ওসি)  মনোয়ার জাহান বিষয়টি  নিশ্চিত করে বলেন এই রকম মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে মাদককে জিরো ডলারেন্স ঘোষণা করতে যা প্রয়োজন তাই করা হবে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST