নাটোর-০৪ আসনে নৌকার মাঝি ডঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী
বিশেষ প্রতিনিধিঃ এম, মাসুদ রানা সুমন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডঃ ৫মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। শুক্রবার(১৫ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তাকে নমিনেশন দেয়ার সিদ্ধান্ত হয়। মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। সিদ্দিকুর রহমান নাটোর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক। এছাড়া তিনি বড়াইগ্রাম উপজেলার বর্তমান চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন। এর আগে, নাটোর-৪ আসনের উপনির্বাচনের জন্য দলীয় মনোনয়ন চেয়ে ১৭ জন নেতা মনোনয়ন ফরম কেনেন। উল্লেখ্য যে, গত ৩০ আগস্ট নাটোর...
বিশেষ প্রতিনিধিঃ এম, মাসুদ রানা সুমন
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডঃ ৫মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
শুক্রবার(১৫ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তাকে নমিনেশন দেয়ার সিদ্ধান্ত হয়।
মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
সিদ্দিকুর রহমান নাটোর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক। এছাড়া তিনি বড়াইগ্রাম উপজেলার বর্তমান চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন।
এর আগে, নাটোর-৪ আসনের উপনির্বাচনের জন্য দলীয় মনোনয়ন চেয়ে ১৭ জন নেতা মনোনয়ন ফরম কেনেন।
উল্লেখ্য যে, গত ৩০ আগস্ট নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে আসনটি শূন্য হয়। পরে এখানে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনের তফসিল মতে- নাটোর-৪ (বড়াইগ্রাম- গুরুদাসপুর) আসনের ভোট গ্রহণ হবে ১১ অক্টোবর। ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।