ঢাকাTuesday , 10 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নিয়ামতপুরে ৮টি ইউনিয়ন পরিষদের জেন্ডার অ্যাকশন প্ল্যান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
March 10, 2026 4:20 pm
Link Copied!

বিশেষ প্রতিনিধি নওগাঁ

১০ মার্চ ২০২৬ তারিখে নওগাঁর নিয়ামতপুরে ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে “ইউনিয়ন পরিষদের জেন্ডার অ্যাকশন প্ল্যান বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ অডিটোরিয়াম, নিয়ামতপুর, নওগাঁ-এ এই কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন, নিয়ামতপুর, নওগাঁ এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। কর্মশালাটি ওয়াটারএইড বাংলাদেশ–সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়াম এর সহযোগিতায় বাস্তবায়নাধীন গোফরইমপ্যাক্ট কর্মসূচি-এর আওতায় আয়োজন করা হয়।
উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন জনাব, মোসা:মুর্শিদা খাতুন,উপজেলা নির্বাহী অফিসার,নিয়ামতপুর,নওগাঁ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিতা রানী পাল-উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,নিয়ামতপুর,নওগাঁ এবং মোছা: সাবিনা ইয়াসমিন-উপজেলা তথ্য সেবা কর্মকর্তা,নিয়ামতপুর,নওগাঁ।
কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ,ইউপি প্রশাসনিক কর্মকর্তা,হিসাব সহকারি কাম-কম্পিউটার অপারেটর, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।এছাড়াও ওয়াটারএইড বাংলাদেশ এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মো: সাইদ মোহাম্মদ হাসান-আল মাহাদী-স্টেকহোল্ডার এনগেজমেন্ট এক্সাপার্ট এবং তুনাজিনা হক- GESI এক্সপার্ট। এছাড়াও ইএসডি ’এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মো: পজিদুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক,গোফরইমপ্যাক্ট কর্মসূচি।
কর্মশালায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নারী জনপ্রতিনিধিদের দায়িত্ব, কর্তব্য ও কর্মপরিধি সম্পর্কে আইনি ব্যাখ্যা প্রদান করা হয়। এছাড়াও নারী জনপ্রতিনিধিদের কার্যকর নেতৃত্ব বিকাশ, ক্ষমতায়ন এবং ইউনিয়ন পরিষদের জেন্ডার অ্যাকশন প্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারীরা জেন্ডার অ্যাকশন প্ল্যান বাস্তবায়নে সম্ভাব্য চ্যালেঞ্জ/সমস্যা ও সমস্যা সমাধানের জন্য গৃহিত কর্মসূচি নিয়ে উন্মুক্ত আলোচনা করেন এবং বাস্তবসম্মত সুপারিশ প্রদান করেন। অংশগ্রহনকারীরা স্থানীয় পর্যায়ে নারী নেতৃত্বকে শক্তিশালী করার পাশাপাশি নারী উন্নয়ন ও জেন্ডার সমতা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
জনাব মোসা:মুর্শিদা খাতুন,উপজেলা নির্বাহী অফিসার,নিয়ামতপুর,নওগাঁ বলেন, স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেন্ডার সংবেদনশীল পরিকল্পনা ও কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়ন পরিষদকে আরও অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সম্ভব। এই ধরনের উদ্যোগ স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে আরও জেন্ডার সংবেদনশীল ও কার্যকর করতে সহায়ক ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST