পঞ্চগড় প্রতিনিধি মো আরিফুল ইসলাম ইরান
উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর ) সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল পঞ্চগড় জেলা শাখার আহবায়ক মুফতি মুহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের বিরুদ্ধে দেশি-বিদেশি নানামুখী ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র রুখতে সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মোঃ রফিকুল ইসলাম সরকার, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব খায়রুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক এম. এ মজিদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. আদম সুফি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পাবলিক প্রসিকিউটর অ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল।
এর আগে প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

