মো আমিরুল পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা জামায়াতের কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন। উদ্বোধনী বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর যুব সেলের সভাপতি মাওলানা তোফায়েল প্রধান। সমাবেশে দারসুল কুরআন, ব্যক্তিগত রিপোর্ট পর্যালোচনা ও রিপোর্ট লেখার গুরুত্ব, কুইজ প্রতিযোগিতা এবং জাতীয় নির্বাচনে যুব সমাজের ভূমিকা বিষয়ে আলোচনা হয়। জেলা জামায়াতের যুব সেলের সদস্য সচিব মাওলানা ফরহাদ হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আশরাফুল আলম, বায়তুলমাল সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মনিরুল ইসলাম, যুব ও ক্রীড়া...
মো আমিরুল পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা জামায়াতের কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন। উদ্বোধনী বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর যুব সেলের সভাপতি মাওলানা তোফায়েল প্রধান।
সমাবেশে দারসুল কুরআন, ব্যক্তিগত রিপোর্ট পর্যালোচনা ও রিপোর্ট লেখার গুরুত্ব, কুইজ প্রতিযোগিতা এবং জাতীয় নির্বাচনে যুব সমাজের ভূমিকা বিষয়ে আলোচনা হয়।
জেলা জামায়াতের যুব সেলের সদস্য সচিব মাওলানা ফরহাদ হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আশরাফুল আলম, বায়তুলমাল সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মনিরুল ইসলাম, যুব ও ক্রীড়া বিভাগের বিভাগীয় সেক্রেটারি আবুল বাশার বসুনিয়া, জেলা যুব ও ক্রীড়া বিভাগের সেল সদস্য শফিকুল ইসলাম এবং প্রভাষক শাহীন সুলতান প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।