মো আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি। নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হযেছে। এ উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক ও পঞ্চগড় শহরের জেলা পরিষদের সামনে বধ্যভুমিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন,পঞ্চগড় জেলা প্রশাসক মো: সাবেত আলী,পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ মুক্তিযোদ্ধারা। শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো: সাবেত আলীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ,জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু,যুগ্ম আবহায়ক মো.তৌহিদুল ইসলাম,জামায়াতের আমির মাওলানা মো: ইকবাল হোসাইন, সাধারণ সম্পাদক...
মো আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি।
নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হযেছে।
এ উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক ও পঞ্চগড় শহরের জেলা পরিষদের সামনে বধ্যভুমিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন,পঞ্চগড় জেলা প্রশাসক মো: সাবেত আলী,পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ মুক্তিযোদ্ধারা।
শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো: সাবেত আলীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ,জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু,যুগ্ম আবহায়ক মো.তৌহিদুল ইসলাম,জামায়াতের আমির মাওলানা মো: ইকবাল হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধারা।
এসময় শিক্ষক,শিক্ষার্থী, জেলা প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।