ঢাকাThursday , 2 April 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের ইমাম-খতীব কনফারেন্স ও কমিটি গঠন।

দেশ চ্যানেল
April 2, 2026 4:17 pm
Link Copied!

মোঃ আমিরুল ইসলাম পঞ্চগড়জেলা প্রতিনিধি।

শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন, পঞ্চগড় জেলার উদ্যোগে ইমাম-খতীবদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৩টায় পঞ্চগড় পৌরসভার রাজনগর কমিউনিটি সেন্টারে আয়োজিত এ কনফারেন্সে জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতীবরা উপস্থিত ছিলেন।

পঞ্চগড় জেলা শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের আহ্বায়ক আমিরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার (হাফি.)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইমাম ও খতীবরা সমাজের নৈতিক দিকনির্দেশনার অন্যতম প্রধান শক্তি। সঠিক আকিদা, আমল ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাদের ভূমিকা অপরিসীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তাহেকী (হাফি.)। তিনি বলেন, দেশব্যাপী ইমাম-খতীবদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলা সময়ের দাবি। এর মাধ্যমে দ্বীনি শিক্ষা ও সামাজিক সচেতনতা আরও জোরদার করা সম্ভব হবে।

কেন্দ্রীয় সদস্য মাওলানা আশরাফ উদ্দিন (হাফি.) তার বক্তব্যে বলেন, “মসজিদভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে নৈতিক অবক্ষয় রোধ করা সম্ভব। এজন্য ইমামদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাওলানা এজাজ আহমদ।

কনফারেন্স শেষে সর্বসম্মতিক্রমে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন, পঞ্চগড় জেলার ৪ সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আমিরুজ্জামান মজুমদার, সাধারণ সম্পাদক মাওলানা এজাজ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মীর মোরশেদ তুহিন এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন জুনাইদ হোসেন আজাদ। উল্লেখ্য, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST