ঢাকাWednesday , 1 April 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পত্নীতলায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ‘পার্টনার’ প্রকল্পের কংগ্রেস সভা অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
April 1, 2026 3:10 pm
Link Copied!

বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার,নওগাঁ

নওগাঁর পত্নীতলায় ২০২৫-২০২৬ অর্থ বছরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় জাঁকজমকপূর্ণ ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীমুজ্জামান মিলন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষিকে বাণিজ্যিকীকরণ এবং পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে ‘পার্টনার’ প্রকল্প যুগান্তকারী ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আশিষ কুমার দেবনাথ, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুমার কুন্ডু, সমবায় কর্মকর্তা সামসুল হক এবং মৎস্য কর্মকর্তা মোছাঃ রোজিনা পারভীন।

বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতির রূপান্তর এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে পার্টনার প্রকল্পের কার্যক্রম মাঠ পর্যায়ে কৃষি বিপ্লব ঘটাবে। অনুষ্ঠানে এছাড়া উপজেলা উপ-সহকারী কৃষি (উদ্ভিদ সংরক্ষণ) কর্মকর্তা মশিউর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই কংগ্রেসে উপজেলার বিভিন্ন পর্যায়ের সফল কৃষক ও কৃষি উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। সভায় কৃষি খাতের আধুনিকায়ন এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST