ঢাকাTuesday , 3 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পত্নীতলায় সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
March 3, 2026 1:12 pm
Link Copied!

দেবাশিষ কুমার দাস উপজেলা প্রতিনিধি,পত্নীতলা, নওগাঁ

পত্নীতলা (নওগাঁ), ২ মার্চ ২০২৬: নওগাঁর পত্নীতলায় বেসরকারি সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট-এর আয়োজনে নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পত্নীতলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপের সমন্বয়কারী সাজেদুর রহমান দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, নজিপুর পৌর শাখার আমির মোফাচ্ছেল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল-এর সভানেত্রী মরিয়ম বেগম শেফা, মৌসুমী সুলতানা, সুশাসনের জন্য নাগরিক (সুজন) নওগাঁ জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক মোকসেদ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম খালিদ সাইফুল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশীষ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহল্লাদ কুন্ডু, আমার বাংলাদেশ পার্টি-র সভাপতি অ্যাডভোকেট মতিবুল ইসলাম, জাতীয় আদিবাসি পরিষদ-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নরেন পাহান, নজিপুর প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেন এবং দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের এলাকা সমন্বয়ক এসএম শফিকুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. এনামুল হক বলেন, “আপনারা আমাকে ভোট দিয়ে যে দায়িত্ব দিয়েছেন, তা পুরোপুরি বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করবো। আমরা সব সময় শান্তি ও সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি করে মিলেমিশে আমাদের এলাকাকে এগিয়ে নিতে চাই। কোনো অনিয়ম আমি করবো না। আপনাদেরও সিদ্ধান্ত নিতে হবে—অনিয়ম ও দুর্নীতি না করার। আমরা সকল চাঁদাবাজদের শক্ত হাতে দমন করবো। নির্বাচনের আগে ঘোষণা দিয়েছিলাম, সরকারি তরফ থেকে যা পাবো তা জনগণের মাঝে বিতরণ করবো। আমার অঙ্গীকার ভুলে গেলে আপনারা আমাকে ধরিয়ে দেবেন। আমি আপনাদের সত্যিকার সেবক হয়ে কাজ করতে চাই।”

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST