পাঁচবিবিতে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত।
মোঃ মেহেরাজ হোসেন পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটের পাঁচবিবিতে মেসি ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে মোস্তাকিম (২৮) নামের এক যুবক নিহত হয়েছে।নিহত মোস্তাকিম উপজেলার বালিঘাটা ইউনিয়নের পাটাবুকা গ্রামের রুহুল আমিনের পুত্র । রোববার (৭ জুলাই) সকাল সোয়া ৮টায় হিলি- জয়পুরহাট সড়কের টিএন্ডটি পাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে মোস্তাকিম মোটরসাইকেল নিয়ে পাঁচবিবি বাজারে যাওয়ার পথে টিএন্ডটি পাড়া খাতুনে জান্নাত মাদ্রাসার সামনে পৌঁছিলে অপর দিক থেকে আসা একটি মেসির সাথে মুখোমুখি সংঘর্ষে হয়। এসময় মোটরসাইকেল আরোহী মোস্তাকিম বাইকসহ মেসির নিচে ঢুকে গিয়ে গুরুতর আহত হয় । খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে...
মোঃ মেহেরাজ হোসেন পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে মেসি ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে মোস্তাকিম (২৮) নামের এক যুবক নিহত হয়েছে।নিহত মোস্তাকিম উপজেলার বালিঘাটা ইউনিয়নের পাটাবুকা গ্রামের রুহুল আমিনের পুত্র ।
রোববার (৭ জুলাই) সকাল সোয়া ৮টায় হিলি- জয়পুরহাট সড়কের টিএন্ডটি পাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে মোস্তাকিম মোটরসাইকেল নিয়ে পাঁচবিবি বাজারে যাওয়ার পথে টিএন্ডটি পাড়া খাতুনে জান্নাত মাদ্রাসার সামনে পৌঁছিলে অপর দিক থেকে আসা একটি মেসির সাথে মুখোমুখি সংঘর্ষে হয়। এসময় মোটরসাইকেল আরোহী মোস্তাকিম বাইকসহ মেসির নিচে ঢুকে গিয়ে গুরুতর আহত হয় । খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে নেয়ার কিছু সময় পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।