পানছড়ি বাজার উন্নয়ন পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত।
মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:: পানছড়ি বাজার উন্নয়ন পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর শনিবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত পানছড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে প্রতিদ্বন্ধী কোন প্রাথী না থাকায় একক প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: ইউসুফ আলী বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপতি নির্বাচিত হন। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে দুইজন, কোষাধক্ষ্য পদে দুইজন, দপ্তর সম্পাদক পদে দুইজন ও প্রচার সম্পাদক পদে তিনজন প্রার্থী অংশ নেয়। ভোট গননা শেষে সাধারণ সম্পাদক পদে মো: আবুল কাশেম, কোষাধ্যক্ষ পদে মো: মহসিন ছরোয়ার, দপ্তর সম্পাদক পদে মো: খলিলুর রহমান ও প্রচার সম্পাদক পদে মাসুদ আলম বাবু নির্বাচিত হয়েছেন। ...
মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি::
পানছড়ি বাজার উন্নয়ন পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর শনিবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত পানছড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে প্রতিদ্বন্ধী কোন প্রাথী না থাকায় একক প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: ইউসুফ আলী বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপতি নির্বাচিত হন।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে দুইজন, কোষাধক্ষ্য পদে দুইজন, দপ্তর সম্পাদক পদে দুইজন ও প্রচার সম্পাদক পদে তিনজন প্রার্থী অংশ নেয়।
ভোট গননা শেষে সাধারণ সম্পাদক পদে মো: আবুল কাশেম, কোষাধ্যক্ষ পদে মো: মহসিন ছরোয়ার, দপ্তর সম্পাদক পদে মো: খলিলুর রহমান ও প্রচার সম্পাদক পদে মাসুদ আলম বাবু নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পানছড়ি উপজেলা বিএনপি’র সভাপতি মো: বেলাল হোসেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো: আবদুল আজিজ, ৩নং পানছড়ি ইউনিয়ন পরিষদের সচিব মো: নজরুল ইসলাম, মো: নাছির উদ্দিন, মো: আক্তার হোসেন, ও মো: ছোলেমান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।