পানছড়ি ৩ বিজিবি কতৃক জনকল্যানমুলক কর্মসূচী এবং আর্থিক অনুদান প্রদান।
মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:: পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) কর্তৃক ব্যাটালিয়নের আওতাধীন এলাকার সেলাই কাজ জানা বেকার মহিলা, অসহায়-দুঃস্থ, প্রতিবন্ধী, মাদ্রাসা-এতিমখানা ও গরীব শিক্ষার্থীদের মাঝে বই, আর্থিক অনুদান, ঢেউটিন, সোলার প্যানেল, সেলাই মেশিন সহ নানামুখী সেবা সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার লোগাং জোন সদর দপ্তরে এসব সামগ্রী তুলে দেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লে: কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া। সেবা সামগ্রী বিতরণ শেষে এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সকলকে আশ্বস্থ করেন ব্যাটালিয়ন অধিনায়ক ও জোন কমান্ডার লে: কর্নেল...
মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি::
পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) কর্তৃক ব্যাটালিয়নের আওতাধীন এলাকার সেলাই কাজ জানা বেকার মহিলা, অসহায়-দুঃস্থ, প্রতিবন্ধী, মাদ্রাসা-এতিমখানা ও গরীব শিক্ষার্থীদের মাঝে বই, আর্থিক অনুদান, ঢেউটিন, সোলার প্যানেল, সেলাই মেশিন সহ নানামুখী সেবা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার লোগাং জোন সদর দপ্তরে এসব সামগ্রী তুলে দেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লে: কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া।
সেবা সামগ্রী বিতরণ শেষে এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সকলকে আশ্বস্থ করেন ব্যাটালিয়ন অধিনায়ক ও জোন কমান্ডার লে: কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।