পূজা উপলক্ষে পানছড়ি ৩ বিজিবি’তে মতবিনিময় সভা অনুষ্ঠিত I
মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:: আসন্ন দূর্গাপূজা উদযাপন উপলক্ষে (৩ বিজিবি)'তে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর (মঙ্গলবার) সকাল দশটায় লোগাং জোন সদর দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়। পানছড়ি উপজেলার ১০টি পূজামন্ডপের দায়িত্বে থাকা প্রতিনিধিগন মত বিনিময় সভায় অংশ নেন। এতে সভাপতিত্ব করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এবং লোগাং জোনের জোন কমান্ডার লে: কর্ণেল মো: মফিজুর রহমান ভূঁইয়া। সভায় শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃংঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পূজা উদযাপনকালীন সময়ে বিজিবির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলে জোন অধিনায়ক সকলকের জানান। এলাকার শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার...
মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি::
আসন্ন দূর্গাপূজা উদযাপন উপলক্ষে (৩ বিজিবি)’তে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১ অক্টোবর (মঙ্গলবার) সকাল দশটায় লোগাং জোন সদর দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়। পানছড়ি উপজেলার ১০টি পূজামন্ডপের দায়িত্বে থাকা প্রতিনিধিগন মত বিনিময় সভায় অংশ নেন। এতে সভাপতিত্ব করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এবং লোগাং জোনের জোন কমান্ডার লে: কর্ণেল মো: মফিজুর রহমান ভূঁইয়া।
সভায় শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃংঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পূজা উদযাপনকালীন সময়ে বিজিবির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলে জোন অধিনায়ক সকলকের জানান। এলাকার শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা বলেন তিনি।.
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।