বগুড়া জেলা ছাত্রলীগ সভাপতি সজীব সাহা রাজশাহীতে গ্রেফতার।
মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি- বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহাকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার ৬ অক্টোবর রাত ৯ৎটার সময় মহানগরীর লক্ষ্মীপুর এলাকার জমজম ইসলামী হাসপাতালের পাশের গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন মহানগর পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন। পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদে নগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। বগুড়া জেলা পুলিশকে খবর দেওয়া হয়েছে। গত ৫ আগস্টের পর থেকে সজীব সাহা বগুড়া থেকে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। বগুড়া জেলা পুলিশ আসলে সজীব কে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি-
বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহাকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ।
রোববার ৬ অক্টোবর রাত ৯ৎটার সময় মহানগরীর লক্ষ্মীপুর এলাকার জমজম ইসলামী হাসপাতালের পাশের গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন মহানগর পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন।
পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদে নগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। বগুড়া জেলা পুলিশকে খবর দেওয়া হয়েছে। গত ৫ আগস্টের পর থেকে সজীব সাহা বগুড়া থেকে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
বগুড়া জেলা পুলিশ আসলে সজীব কে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।