বটিয়াঘাটা জলমা আলাইপুর মাধ্যমিক বিদ্যালয়ে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়
নিত্যানন্দ মহালদার বটিয়াঘাটা উপজেলা খুলনা প্রতিনিধিঃ খুলনা'র বটিয়াঘাটা উপজেলার ১ নং জলমা ইউনিয়ন আলাইপুর মাধ্যমিক বিদ্যালয় আয়োজিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়'র সাবেক সচিব ও দাকোপ বটিয়াঘাটা, খুলনা-১ আসন থেকে নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী ড. প্রশান্ত কুমার রায় । ইউপি সদস্য দেবপ্রসাদ মল্লিক দেবু'র সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ,উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাবু নিরঞ্জন রায়, প্রাণগোপাল বৈরাগী, সুবাস চন্দ্র রায়, নিরাপদ বিশ্বাস, মিজানুর রহমান মিজান,গৌতম রায়,অরবিন্দ মহলদার,প্রশান্ত হালদার,ক্ষিতীশ মন্ডল প্রমূখ । অপরদিকে বটিয়াঘাটা উপজেলার কৈয়া বাজার সাপ্তাহিক হাটে বিকাল ৪ টায় গণসংযোগের পাশাপাশি সাধারণ মানুষের সাথে কুশল...
নিত্যানন্দ মহালদার বটিয়াঘাটা উপজেলা খুলনা প্রতিনিধিঃ
খুলনা’র বটিয়াঘাটা উপজেলার ১ নং জলমা ইউনিয়ন আলাইপুর মাধ্যমিক বিদ্যালয় আয়োজিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়’র সাবেক সচিব ও দাকোপ বটিয়াঘাটা, খুলনা-১ আসন থেকে
নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী ড. প্রশান্ত কুমার রায় । ইউপি সদস্য দেবপ্রসাদ মল্লিক দেবু’র সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
,উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাবু নিরঞ্জন রায়,
প্রাণগোপাল বৈরাগী, সুবাস চন্দ্র রায়, নিরাপদ বিশ্বাস, মিজানুর রহমান মিজান,গৌতম রায়,অরবিন্দ মহলদার,প্রশান্ত হালদার,ক্ষিতীশ মন্ডল প্রমূখ । অপরদিকে বটিয়াঘাটা উপজেলার কৈয়া বাজার সাপ্তাহিক হাটে বিকাল ৪ টায় গণসংযোগের পাশাপাশি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও বর্তমান সরকারের বহুমাত্রিক টেকসই উন্নয়নের বিষয়ে জনগণকে অবহিত করেন ড. প্রশান্ত কুমার রায় সাধারণ জনগণের উদ্দেশ্য বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি নির্বাচন করব না হলে করব না প্রধানমন্ত্রী যাকে নৌকা প্রতিক দেবে তাকেই ভোট দেবেন
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।