ঢাকাSaturday , 13 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বরিশালের হিজলা উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩-

দেশ চ্যানেল
June 13, 2026 10:27 am
Link Copied!

রাসেল কবির মেহেন্দিগঞ্জ( বরিশাল) প্রতিনিধি

বরিশাল জেলার হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের বাথুয়া গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপপক্ষের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিপপক্ষের হামলার নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন— শাহজাহান দিদার (৭০), সামছুন নাহার (৫০) ও রিপা বেগম (২৬)।

বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ওই এলাকার বেলাল চৌকিদারের দোকান সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আহত সূত্রে জানা যায়, শাহজাহান দিদার প্রতিবেশী নান্নু চৌকিদারের কাছে ১ লাখ ৫০ হাজার টাকা পায়।

দীর্ঘদিনেও টাকা পরিশোধ না করায় বৃহস্পতিবার সন্ধ্যায় পাওনা টাকা চাইতে গেলে প্রথমে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংঘবদ্ধভাবে হামলা চালানোর অভিযোগ ওঠে।

অভিযোগ রয়েছে, নান্নু চৌকিদার, সাইফুল চৌকিদার, মাইদুল চৌকিদার, সুমন চৌকিদার, সিদ্দিক চৌকিদার, মিরাজ চৌকিদার, বেল্লাল চৌকিদার, হেলাল বেপারী, শরিফ, তাসলিমা বেগম, রানী বেগম, রুমা বেগম ও চাম্পা বেগমসহ ১৪/১৫ জন শাহজাহান দিদারের ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে শাহজাহান দিদারের মেয়ে সামছুন নাহার ও সদ্য অপারেশন করা রিপা বেগমকেও এলোপাতাড়ি মারধর করা হয়। হামলায় তিনজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের পরিবার এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা ও ক্ষোভ দেখা দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST