মোঃ আল আমিন বাউফল উপজেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বশির গাজী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার । এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশারফ হোসেন খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার কুন্ড , বীরমুক্তিযোদ্ধা, সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা প্রমূখ। আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী নির্মমভাবে বুদ্ধিজীবীদের...
মোঃ আল আমিন
বাউফল উপজেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বশির গাজী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশারফ হোসেন খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার কুন্ড , বীরমুক্তিযোদ্ধা, সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী নির্মমভাবে বুদ্ধিজীবীদের হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।