বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির অফিস ভাংচুর মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার।
হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা। বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির অফিস ভাংচুর মামলায় মোরেলগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হাবিবুর রহমান ওরফে জাকির তালুকদারকে গ্রেফতার করেছে য়েথবাহিনী। শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে যৌথবাহিনীর একটি দল পৌরসভার আদর্শপাড়া এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এ সময় তার ঘর থেকে একটি চায়নিজ কুড়াল উদ্ধার করেছেন যৌথবাহিনীর সদস্যরা। মোরেলগঞ্জ থানার ওসি(তদন্ত) কেএম শওকত হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চিংড়াখালী বাজারে বিএনপির অফিস ভাংচুরের মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে জাকির হোসেনকে যৌথবাহিনীর সদস্যরা আটক করে থানায় হস্থান্তর করেছে। শনিবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে জাকির হোসেনকে বাগেরহাট কোর্টে সোপর্দ করা হয়েছে।
হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।
বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির অফিস ভাংচুর মামলায় মোরেলগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হাবিবুর রহমান ওরফে জাকির তালুকদারকে গ্রেফতার করেছে য়েথবাহিনী। শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে যৌথবাহিনীর একটি দল পৌরসভার আদর্শপাড়া এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এ সময় তার ঘর থেকে একটি চায়নিজ কুড়াল উদ্ধার করেছেন যৌথবাহিনীর সদস্যরা।
মোরেলগঞ্জ থানার ওসি(তদন্ত) কেএম শওকত হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চিংড়াখালী বাজারে বিএনপির অফিস ভাংচুরের মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে জাকির হোসেনকে যৌথবাহিনীর সদস্যরা আটক করে থানায় হস্থান্তর করেছে। শনিবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে জাকির হোসেনকে বাগেরহাট কোর্টে সোপর্দ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।