হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।। বাগেরহাটে ৪ কেজি গাঁজাসহ ২(দুই) মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার (০৮ ডিসেম্বর) গভীর রাতে বাগেরহাটের রামপাল উপজেলার কাটামারি গোনাই ব্রিজ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সোমবার (০৯ ডিসেম্বর) বিকেলে আসামীদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার কাপালী গ্রামের মোঃ জালাল জমাদ্দারের ছেলে মোঃ শফিকুল ইসলাম জমাদ্দার (৩৫) ও মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের মোঃ আব্দুল হাকিম হাওলাদারের ছেলে খোকন হাওলাদার (৫০)। বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, মাদক বিক্রির উদ্দেশ্যে দুই ব্যবসায়ী বাগেরহাটের রামপালের গোনাই ব্রিজ এলাকায় আসছে...
হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।
বাগেরহাটে ৪ কেজি গাঁজাসহ ২(দুই) মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার (০৮ ডিসেম্বর) গভীর রাতে বাগেরহাটের রামপাল উপজেলার কাটামারি গোনাই ব্রিজ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সোমবার (০৯ ডিসেম্বর) বিকেলে আসামীদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার কাপালী গ্রামের মোঃ জালাল জমাদ্দারের ছেলে মোঃ শফিকুল ইসলাম জমাদ্দার (৩৫) ও মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের মোঃ আব্দুল হাকিম হাওলাদারের ছেলে খোকন হাওলাদার (৫০)।
বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, মাদক বিক্রির উদ্দেশ্যে দুই ব্যবসায়ী বাগেরহাটের রামপালের গোনাই ব্রিজ এলাকায় আসছে এমন সংবাদে ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম সেখানে অবস্থান নেয়। পরে তাদেরকে আটক করে সাথে থাকা ব্যাগ তল্লাশি করে চারটি প্যাকেটে মোট এক কেজি করে ৪ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় রামপাল থানায় মামলা দায়ের করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।