ভালুকা উপজেলা প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান ও অটো চালকদলের পৌর শাখার নয়া কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার (০৮ মার্চ) ময়মনসিংহ জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান ও অটো চালকদলের স্বাক্ষরিত প্যাডে মোঃ আব্দুল মোতালেব কে সভাপতি, মোঃ মজিবর মোল্লাকে সাধারণ সম্পাদক ও মোঃ রফিক পাঠানকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পৌর শাখার পুর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্যরা হলেন-সি: সহ-সভাপতি মোঃ সোহেলা রানা, সহ-সভাপতি সুমন ঘোষ, মোঃ মোস্তফা জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক, মোঃ সিদ্দিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, প্রচার সম্পাদক সোহাগ মোল্লা, দপ্তর সম্পাদক মোঃ আফজাল শরীফ, অর্থ সম্পাদক মোঃ আবুল কালাম, সাংস্কৃতিক সম্পাদক মোঃ সারোয়ার হোসেন, মহিলা সম্পাদীকা মোছাঃ সালমা, সহ সম্পাদীকা মোছাঃ হাসনা, আইন সম্পাদক ইব্রাহীম মোল্লা, সম্মানিত সদস্য বিল্লাল হোসেন, মিছবাহ উদ্দিন বুলবুল, মোঃ জামাল উদ্দিন, লুৎফর রহমান খান, ইসমাইল মিয়া, মোঃ রোকন, আব্দুল কুদ্দুছ, সুমন আহমেদ, রাকিবুল হাসান, সাইদুল, রুবেল রানা, দুলাল সরকার, হানিফ মিয়া, আঃ মান্নান, মোঃ আলমগীর প্রমুখ।
এসময় পৌরের সভাপতি ও সম্পাদক বলেন, আমরা জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের শাসনামলে দলের সকল আন্দোলন সংগ্রামে আমরা তৃণমুলের হাজারো নেতাকর্মী নিয়ে রাজপথে সক্রীয় ছিলাম। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। পরে তারা দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা ও সাবেক সফল তিন বারের রাষ্ট্রনায়ক প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দেশ-বাসীর কাছে দোয়া চান।

