ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় চলমান একটি মৎস্য প্রকল্প জোরপূর্বক দখলের চেষ্টা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায় করেন মো:তানভীর হোসাইন নামে এক ব্যক্তি।
লিখিত অভিযোগ তিনি উল্লেখ করেন,ভালুকা উপজেলার ৪ নম্বর ধীতপুর ইউনিয়নের পাঁচগাছিয়া মৌজার দিঘাই বিলের ২২/৩৬ দাগে মোট ৫ দশমিক ৬৫ একর সম্পত্তি রয়েছে। এর মধ্যে ১৩ কাঠা জমি তার মালিকানাধীন এবং বাকি অংশ সরকারি খাস খতিয়ানভুক্ত বলে দাবি করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়,জোত মালিকদের কাছ থেকে বিলটি ভাড়া নিয়ে প্রায় এক বছর ধরে সেখানে মৎস্য প্রকল্প পরিচালনা করে আসছেন তিনি। বর্তমানে ওই প্রকল্পে আনুমানিক ২০ থেকে ২২ লাখ টাকার মাছ রয়েছে। প্রকল্পের কার্যক্রম চলমান থাকা অবস্থায় একটি সমিতির মাধ্যমে সরকারি জমি ইজারা নেওয়ার পর বিবাদী পক্ষ মৎস্য প্রকল্পটি জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ কারী দাবি করেন,গত ২১ আগস্ট শুক্রবার বিকেল আনুমানিক ৩টার দিকে বিবাদী পক্ষের লোকজন ভাড়া করে দিঘাই বিলের পাড়ে অবস্থান নেয়। এ সময় তারা প্রকল্পে বাধা দিতে গেলে তাদেরকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।পরে পরিস্থিতি বিবেচনায় তারা ঘটনাস্থল থেকে সরে যান বলেও অভিযোগ উল্লেখ করা হয়েছে।
মৎস্য প্রকল্পে নিজের দীর্ঘদিনের সঞ্চয় বিনিয়োগ করা হয়েছে দাবি করে অভিযোগ কারী বলেন,প্রকল্পটি দখল হয়ে গেলে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন। তাই চলমান মৎস্য প্রকল্পের স্বার্থ রক্ষা এবং বিবাদী পক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অভিযোগ করা হয়েছে।

