মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর জামালপুরের মাদারগঞ্জে নাশকতা মামলাসহ বিভিন্ন মামলায় ৪ জন কে আটক করেছে পুলিশ। শনিবার দিন ও রাতে অভিযান চালিয়ে নাশকতা মামলাসহ অন্যান্য ৪ জন কে আটক করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন ওয়ারেন্টভুক্ত আসামী উপজেলার চর গোলাবাড়ি এলাকার উজ্জল ফকির (৩০), মাদারগঞ্জে গরু চোরের মামলায় ঢাকা তুরাগ থানা পুলিশ কর্তৃক আটক খাইরুল ইসলাম, ধর্ষণ মামলায় চাঁদপুর এলাকার সেলিম (২৬), নাশকতা মামলায় মাসুদুর রহমান (৩৮)। আটককৃতদের জামালপুর কোর্টে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহীনুর আলম জানান বিভিন্ন মামলায় ৪ জন কে আটক করা হয়েছে। আটককৃতদের রোববার বেলা ২...
মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে নাশকতা মামলাসহ বিভিন্ন মামলায় ৪ জন কে আটক করেছে পুলিশ। শনিবার দিন ও রাতে অভিযান চালিয়ে নাশকতা মামলাসহ অন্যান্য ৪ জন কে আটক করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
আটককৃতরা হলেন ওয়ারেন্টভুক্ত আসামী উপজেলার চর গোলাবাড়ি এলাকার উজ্জল ফকির (৩০), মাদারগঞ্জে গরু চোরের মামলায় ঢাকা তুরাগ থানা পুলিশ কর্তৃক আটক খাইরুল ইসলাম, ধর্ষণ মামলায় চাঁদপুর এলাকার সেলিম (২৬), নাশকতা মামলায় মাসুদুর রহমান (৩৮)। আটককৃতদের জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহীনুর আলম জানান বিভিন্ন মামলায় ৪ জন কে আটক করা হয়েছে। আটককৃতদের রোববার বেলা ২ টায় জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।