মাদারগঞ্জে নাশকতা মামলায় ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা আটক।
মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর জামালপুরের মাদারগঞ্জে নাশকতা মামলায় ২ জন কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তারতাপাড়া থেকে বালিজুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক জয়নাল আবেদীন (৩৫) ও সোমবার দুপুরে মহিষবাথান এলাকা থেকে ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সেক্রেটারি আলিফ রাজ (১৮) কে আটক করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। জানা গেছে গত ২৩ অক্টোবর/২৪ ইং তারিখে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান সাকু'র দায়েরকৃত নাশকতা মামলায় আলিফ রাজ কে অজ্ঞাত আসামী এবং এজহারভুক্ত ৩০ নং আসামী জয়নাল আবেদীনকে আটক করে পুলিশ। এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার ওসি তদন্ত ফিরোজ উদ্দিন জানান নাশকতা মামলায় ২ জন কে আটক করা হয়েছে, মঙ্গলবার...
মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে নাশকতা মামলায় ২ জন কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তারতাপাড়া থেকে বালিজুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক জয়নাল আবেদীন (৩৫) ও সোমবার দুপুরে মহিষবাথান এলাকা থেকে ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সেক্রেটারি আলিফ রাজ (১৮) কে আটক করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। জানা গেছে গত ২৩ অক্টোবর/২৪ ইং তারিখে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান সাকু’র দায়েরকৃত নাশকতা মামলায় আলিফ রাজ কে অজ্ঞাত আসামী এবং এজহারভুক্ত ৩০ নং আসামী জয়নাল আবেদীনকে আটক করে পুলিশ। এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার ওসি তদন্ত ফিরোজ উদ্দিন জানান নাশকতা মামলায় ২ জন কে আটক করা হয়েছে, মঙ্গলবার দুপুরে আটককৃতদের জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।