ঢাকাSaturday , 13 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় ইয়াবাসহ যুবক আটক।

দেশ চ্যানেল
June 13, 2026 10:21 am
Link Copied!

লোহাগড়া, নড়াইল প্রতিনিধি

উপজেলায় দোকানে দই কিনতে গিয়ে মো. সবুজ কাজী (৩২) নামে এক যুবককে ইয়াবাসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

শনিবার (১৩ জুন) বেলা ১২ টার দিকে উপজেলার পশু হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়। নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এর উপ-পরিদর্শক (এসআই) আব্বাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত সবুজ কাজী নড়াগাতী থানা এলাকার খাশিয়াল গ্রামের আকতার কাজীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা ১২ টার দিকে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক (এসআই) আব্বাস উদ্দিনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদ পেয়ে লোহাগড়া উপজেলার পশু হাসপাতালের সামনে একটি মিষ্টির দোকানের সামনে থেকে তাকে আটক করে। পরে তাকে হেফাজতে নিয়ে তল্লাশী করে তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা জব্দ করে তাকে আটক করা হয়। স্থানীয় ওই মিষ্টি দোকানী জানান ওই যুবক তার দোকানে কাপ দই আছে কিনা জিজ্ঞেস করেছিলেন। এমন সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা তাকে আটক করেন।

এ বিষয়ে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এর উপ-পরিদর্শক (এসআই) আব্বাস উদ্দিন বলেন, ১০২ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST