ঢাকাMonday , 2 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে নবনির্বাচিত এমপির মতবিনিময়।

দেশ চ্যানেল
March 2, 2026 9:31 am
Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদর একাংশ) আসন লোহাগড়া উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুধীজনদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নড়াইল-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আতাঊর রহমান বাচ্চু।

সোমবার (২ মার্চ) সকাল ১১ টার দিকে লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠানে হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী হিসেবে বিজয়ী হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, লোহাগড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাদিয়া সুলতানা, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ আবুল হাসনাত,উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মোঃ জসিম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ কুমার বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম খান, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনমুন সাহা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র রায়, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন, নলদী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি, সাংবাদিক সরদার রইচ উদ্দিন টিপু প্রমুখ।

এসময় সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন যার যার দপ্তর থেকে সঠিক ভাবে কাজ করলে কোন সমস্যা হবে না। কোন রাজনৈতিক নেতাদের প্রভাব থাকবে না। পরিশেষে আদর্শ লোহাগড়া গড়তে আমি বদ্ধপরিকর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST