জেলা প্রতিনিধি নড়াইল
লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র প্রয়াত আশরাফুল আলম স্মরণে স্মরণ সভা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) দুপুর ২ টায় লক্ষ্মীপাশা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরের নাট মন্দির প্রাঙ্গণে ‘লোহাগড়া সনাতনী সমাজ’ এর আয়োজনে এ স্মরণসভা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিচালনা পর্ষদের সাবেক কোষাধক্ষ্য ও স্মরণসভা উদযাপন কমিটি আহবায়ক তপন বিশ্বাসের সভাপতিত্বে ও সহ সম্পাদক সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জির সঞ্চালনায় প্রয়াত মেয়র আশরাফুল আলমের কর্মময় জীবন সম্পর্কে স্মরণ সভায় বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক শিবপ্রসাদ ভট্টাচার্য, ইতনা স্কুল এন্ড কলেজের প্রভাষক মদন মোহন ভদ্র, সাবেক সহ সম্পাদক কিশোর রায়, , সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজল পাল, অসীম রায়, নিরঞ্জন বিশ্বাস, পার্থ দাস, ইব্রাহিম মোল্লাসহ প্রমুখ।

প্রার্থনা সভা পরিচালনা করেন মন্দিরের পুরোহিত সুকান্ত চ্যাটার্জী বিপ্লব। স্মরণসভা ও প্রার্থনা সভা শেষে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
এছাড়া শনিবার সন্ধ্যা রাতে সাবেক মেয়র প্রয়াত আশরাফুল আলম স্মরণে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। নাম সংকীর্তন শেষে আগত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হবে।

