মোঃ সুমন ভূঁইয়া- বরিশাল জেলা প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জের সিনিয়র সাংবাদিক দৈনিক দক্ষিণবঙ্গ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাইদুর রহমান সাঈদ বিগত কিছুদিন যাবৎ অসুস্থ থাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭ টায় কালিগঞ্জ বাজারে শ্বশুরবাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। তিনি স্ত্রী, এক কন্যা সন্তান এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার আসর নামাজবাদ বিকেল পাঁচটায় পাদ্রীশিবপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযার নামাজে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজে প্রতিনিধিসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী অংশগ্রহণ করেন।
অসময়ে নীরবে-নিভৃতে সাংবাদিক সাঈদের এই অকাল প্রস্থান সকল সহকর্মীদের শোকাহত করেছে। সহকর্মীরা ছাড়াও প্রায় সকল শ্রেণি-পেশার মানুষের কাছে প্রিয় ব্যক্তিত্ব সাংবাদিক সাঈদের অকাল প্রয়াণে “বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটি” সহ সাংবাদিক অঙ্গন গভীরভাবে শোকাহত।

