সাপাহার কাজলী মডেল শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শন ও শিক্ষা উপকরণ দিলেন ইউএনও
ছাদেক উদ্দিন ,নওগাঁ প্রতিনিধ প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে বিন্নাকুড়ি কাজলী মডেল শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শন করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার দিকে শিক্ষা কেন্দ্র পরিদর্শনে যেয়ে সকল শিশু শিক্ষার্থীদের মাঝে নিজ অর্থায়নে শিক্ষা উপকরণ বিতরণ করেন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে দুইবার ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন। জানা যায় কচি-কোমল এই শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজখবর নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সামনের লেখাপড়া গুণগতমান ও সাফল্য কামনা করেন তিনি। এ সময় সাপাহার উপজেলা সাবেক জনসাস্থ্য সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার , বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...
ছাদেক উদ্দিন ,নওগাঁ প্রতিনিধ প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে বিন্নাকুড়ি কাজলী মডেল শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শন করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার দিকে শিক্ষা কেন্দ্র পরিদর্শনে যেয়ে সকল শিশু শিক্ষার্থীদের মাঝে নিজ অর্থায়নে শিক্ষা উপকরণ বিতরণ করেন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে দুইবার ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন।
জানা যায় কচি-কোমল এই শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজখবর নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সামনের লেখাপড়া গুণগতমান ও সাফল্য কামনা করেন তিনি।
এ সময় সাপাহার উপজেলা সাবেক জনসাস্থ্য সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার , বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, সাংবাদিক সহ বিদ্যালয়ের শিক্ষক ও সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সাথে কৌশল বিনিময় ও লেখাপড়ার খোঁজখবর নেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।