মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তি ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে মিথ্যা,বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি গাজী নুরুজ।তিনি এক বিবৃতিতে বলেন,একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নুরুজ ও তার মেজো ছেলের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছে। এসব প্রচারণার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই এবং এগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও মানহানিকর।কাইকারটেক উলুকান্দি গ্রামের বাসিন্দা গাজী নুরুজ বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের কল্যাণে কাজ করে আসছেন।তাঁর সামাজিক ও সাংগঠনিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতেই একটি স্বার্থান্বেষী গোষ্ঠী পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।তিনি এ ধরনের অপতৎপরতার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন,“মিথ্যা তথ্য ছড়িয়ে কারও সম্মান ক্ষুণ্ন করা শুধু অনৈতিকই নয়,এটি আইনত দণ্ডনীয় অপরাধ।যারা এ ধরনের অপপ্রচারে জড়িত,তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”এ সময় তিনি এলাকাবাসী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষকে কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করে সত্যতা যাচাই করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি জানান,অপপ্রচার ও গুজব ছড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকতে হবে।ঘটনার ব্যাপারে গাজী নুরুজ মিয়ার বড় ছেলে বায়েজিদ বলেন আমাদের পরিবারকে ছোট করার জন্য একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগের মাধ্যমে কুৎসা রটাচ্ছে।বায়েজিদ এই ঘটনার ব্যাপারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং সেই সাথে আইনগত সকল ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

