ঢাকাThursday , 18 December 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সিভিল সোসাইটি অর্গানাইজেশন সদস্যদের অ্যাডভোকেসি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
December 18, 2025 9:46 am
Link Copied!

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

অদ্য ১৭ও১৮ ডিসেম্বর জয়পুরহাটের জাকস রিসোর্স সেন্টারে জলবায়ু সহনশীল সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণে তৃণমূল পর্যায়ে নাগরিক অংশগ্রহণ জোরদার করার লক্ষ্যে সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) ও সিটিজেনস গ্রুপ সদস্যদের জন্য দুই দিনব্যাপী তৃণমূল অ্যাডভোকেসি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণে নিয়ামতপুর উপজেলা ও ৮ টি ইউনিয়ন পর্যায়ে গঠিত সিএসও ও সিটিজেনস গ্রুপের ২৪ জন নির্বাচিত প্রতিনিধি অংশগ্রহণ করেন।

ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর আয়োজনে এবং ওয়াটারএইড বাংলাদেশ–সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় পর্যায়ে তৃণমূল অ্যাডভোকেসি বিষয়ে অংশগ্রহণকারীদের সক্ষমতা বৃদ্ধি করা। প্রশিক্ষণে জলবায়ু সহনশীল পানি ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের দায়-দায়িত্ব, অঙ্গীকার ও আইনি বাধ্যবাধকতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণের বিভিন্ন সেশনে অধিকারভিত্তিক অ্যাপ্রোচ, তৃণমূল অ্যাডভোকেসির ধারণা, স্থানীয় ইস্যু চিহ্নিতকরণ ও বিশ্লেষণ, অংশীদার ম্যাপিং, অ্যাডভোকেসি পরিকল্পনা চক্র এবং বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা ও দলীয় কাজ অনুষ্ঠিত হয়। পাশাপাশি অংশগ্রহণকারীরা নিজেদের এলাকার সমস্যা কেন্দ্রিক ইস্যুভিত্তিক তৃণমূল অ্যাডভোকেসি কর্মপরিকল্পনাও প্রণয়ন করেন।

প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যান্ড গভর্ন্যান্স স্পেশালিস্ট জনাব রঞ্জন কুমার ঘোষ এবং স্টেকহোল্ডার এনগেজমেন্ট এক্সপার্ট জনাব সাঈদ মাহাদী। প্রশিক্ষণ কোর্স সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন ইএসডিও’র কো-অর্ডিনেটর,ক্যাপাসিটি বিল্ডিং প্রণব কুমার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST