ঢাকাThursday , 9 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁয়ে দুঃসাহসিক ডাকাতি, প্রবাসী পরিবারের ৩০ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট।

Link Copied!

মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ:

জাপানে ফেরার উদ্দেশ্যে পরিবার নিয়ে ঢাকা যাচ্ছিলেন প্রবাসী আরমান।কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংঘবদ্ধ ডাকাত দলের কবলে পড়ে দুঃস্বপ্নের মুখোমুখি হতে হয় তাকে। দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের মারধর করা হয়। এরপর প্রায় ৩০ লাখ টাকার স্বর্ণালঙ্কার, আইফোন-১৬ প্রো ম্যাক্সসহ মূল্যবান সামগ্রী ও নগদ টাকা লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।বুধবার(৮ জুলাই)রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।ভুক্তভোগী আরমান(৪০) ফেনী জেলার আব্দুস সোবহানের ছেলে এবং জাপানপ্রবাসী।ভুক্তভোগী পরিবার ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আরমান স্ত্রী, সন্তান ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে একটি মাইক্রোবাসে করে ফেনী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। মেঘনা টোলপ্লাজা সংলগ্ন এলাকায় পৌঁছালে ৫ থেকে ৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল চাপাতি, ছুরি ও লোহার রড হাতে তাদের গাড়ির গতিরোধ করে। মুহূর্তেই গাড়িতে উঠে যাত্রীদের জিম্মি করে মারধর শুরু করে।একপর্যায়ে ডাকাতরা সঙ্গে থাকা প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার,একটি আইফোন-১৬ প্রো ম্যাক্স আরো ২টি মোবাইল ফোন এবং নগদ ৩০ হাজার টাকা লুট করে দ্রুত পালিয়ে যায়। ভুক্তভোগীদের দাবি,লুট হওয়া স্বর্ণালঙ্কারের বাজারমূল্য ৩০ লাখ টাকারও বেশি।ঘটনার এক প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল আরোহী বলেন,আমি একই পথে যাচ্ছিলাম।সামনে কয়েকজনকে চাপাতি হাতে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় পেয়ে থেমে যাই। কিছুক্ষণ পরই দেখি একটি মাইক্রোবাস ঘিরে ডাকাতির ঘটনা ঘটছে।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ প্রবেশমুখে এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃশামীম শেখ বলেন,ঘটনাটি মেঘনা টোলপ্লাজা এলাকায় হলেও মূল মহাসড়কে নয়,পাশের নিচের একটি সড়কে ঘটেছে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ঘটনার বিষয়ে আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি।এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।থানা পুলিশের চেকপোস্টের সামনেই ঘটনাটি ঘটেছে-এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,চেকপোস্টের সামনেই হয়েছে বলে শুনেছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST