ঢাকাMonday , 27 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁয়ে বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, নারীসহ আহত কয়েকজন।

দেশ চ্যানেল
July 27, 2026 10:11 am
Link Copied!

মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাড়িতে হামলা চালিয়ে রাজু আহম্মেদ(৩৪) নামে এক বিএনপি কর্মীকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।হামলার সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে পরিবারের নারী সদস্যসহ আরো ১০/১২ জন আহত হন।
রোববার রাত আনুমানিক ১১ টার দিকে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের নদী বেষ্টিত এলাকা চরহোগলা বালুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রাজু আহম্মেদ ওই এলাকার আয়নাল হকের ছেলে।তিনি স্থানীয়ভাবে একটি গরুর খামার পরিচালনা করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,রাজু অতীতে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও প্রায় ৩/৪ মাস আগে তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ান। এরপর স্থানীয় বিএনপি নেতা শাহাদাত প্রধানের সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয় বলে পরিবারের দাবি।ঘটনার দিন রাতে রাজুর এক ফুফাতো ভাইয়ের সঙ্গে স্থানীয় নুরুল ও জাকিরের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।খবর পেয়ে রাজু ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নিজ বাড়িতে ফিরে যান।অভিযোগ রয়েছে,কিছুক্ষণ পর নুরুল ও জাকিরের নেতৃত্বে ১০/১৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাজুর বাড়িতে হামলা চালায়।তারা প্রথমে রাজুর ফুফাতো ভাইকে খুঁজতে থাকলেও তাকে না পেয়ে রাজুর উপর চড়াও হয়। এ সময় লাঠিপেটার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে তাকে ও ইয়ামিনকে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করা হয়।তাদের চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও মারধর করে। এতে নারীসহ কয়েকজন আহত হন।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন।রাজুর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত)আনোয়ার হোসেন জানান,খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।তিনি বলেন,ঘটনার পেছনে রাজনৈতিক বিরোধ,ব্যক্তিগত দ্বন্দ্ব নাকি অন্য কোনো কারণ রয়েছে-তা তদন্তের আগে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ,আলামত সংগ্রহ এবং অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।মুঠোফোন বিএনপি নেতা শাহাদাত প্রধানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এই ঘটনার ব্যাপারে তিনি জড়িত নয়।কয়েকদিন পূর্বে থেকে তিনি নারায়ণগঞ্জ শহরের অবস্থান করছেন তার অসুস্থ বাবাকে নিয়ে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST