ঢাকাFriday , 17 April 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

৮০০ টাকার ভাড়া নিয়ে দ্বন্দ্ব, ইটের আঘাতে রিকশাচালককে হত্যা: গ্রেফতার মূল হোতা।

দেশ চ্যানেল
April 17, 2026 3:23 pm
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি.

মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বার্থা গ্রামে ভাড়া নিয়ে তর্কের জেরে এক রিকশাচালককে নির্মমভাবে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত মো. জুলহাস হোসেন (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ। হত্যার পর মরদেহ ঝোপের নিচে লুকিয়ে রাখার লোমহর্ষক বর্ণনা দিয়েছে অভিযুক্ত।

নিহত মো. জুসন সদর উপজেলার দেড়গ্রাম এলাকার বাসিন্দা এবং পেশায় একজন রিকশাচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৭ এপ্রিল মঙ্গলবার দুপুর আনুমানিক ১টার দিকে স্থানীয় লোকজন বার্থা গ্রামের একটি রাস্তার পাশের ঝোপের নিচে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

ঘটনার পরপরই পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে মাঠে নামে। তথ্য-প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকার একটি এলাকা থেকে মামলার মূল আসামী জুলহাস হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি দেড়গ্রাম এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার আগের দিন ৬ এপ্রিল রাতে বিকাশে টাকা ভরার অজুহাতে জুসনের রিকশা ভাড়া করে জুলহাস। পরে শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় ঘোরাফেরা শেষে ভাড়া নিয়ে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। জুসন ৮০০ টাকা ভাড়া দাবি করলে জুলহাস ২০০ টাকা দিতে চান। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে জুসন তাকে রিকশা থেকে নামিয়ে দেন।

পরে অধিক ভাড়া দেওয়ার প্রলোভন দেখিয়ে পুনরায় জুসনকে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে জুলহাস। একপর্যায়ে বার্থা এলাকায় নির্জন স্থানে নিয়ে ইট দিয়ে মাথায় একাধিক আঘাত করে জুসনকে হত্যা করে।

হত্যার পর মরদেহ পাশের একটি ঝোপে লুকিয়ে রেখে ঘটনাস্থল ত্যাগ করে সে।

পুলিশ জানায়, গ্রেফতারের পর জুলহাসকে ঘটনাস্থলে নিয়ে গেলে তিনি হত্যাকাণ্ডের পুরো ঘটনাপ্রবাহ দেখিয়ে দেন এবং বিস্তারিত বর্ণনা দেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন,রিকশাচালক জুসন হত্যা মামলার মূল আসামীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST