চকরিয়ায় মোবাইল সিন্ডিকেট হাতে এক কিশোরের প্রাণ গেল।
মোঃ আরফাতুল ইসলাম কক্সবাজার জেলা, প্রতিনিধি। ১ডিসেম্বর শুক্রবার রাত পৌনে আটটার দিকে উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনার পশ্চিমে বাঘগুজারা এলাকার এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত কিশোর জিহাদ পাশ্ববর্তী পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সিকদার পাড়ার অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য মোঃ বাচ্চুর পুত্র বলে জানা যায় এদিকে স্থানীয় জনতা কর্তৃক সন্দেহভাজন একজন আটক করা হয় ব্যক্তির নাম মো. সোহান (২৮)। সে কোনাখালী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের কতুবদিয়া পাড়ার দলিলুর রহমানের ছেলে। স্থানীয় বাসিন্দারা জানায় ঘটনায় জড়িত সন্দেহভাজন হিসেবে আটককৃত সোহান পেশায় (টমটম) চালক। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে মোবাইল ফোন সংক্রান্ত...
মোঃ আরফাতুল ইসলাম
কক্সবাজার জেলা, প্রতিনিধি।
১ডিসেম্বর শুক্রবার রাত পৌনে আটটার দিকে উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনার পশ্চিমে বাঘগুজারা এলাকার এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত কিশোর জিহাদ পাশ্ববর্তী পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সিকদার পাড়ার অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য মোঃ বাচ্চুর পুত্র বলে জানা যায়
এদিকে স্থানীয় জনতা কর্তৃক সন্দেহভাজন একজন আটক করা হয় ব্যক্তির নাম মো. সোহান (২৮)। সে কোনাখালী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের কতুবদিয়া পাড়ার দলিলুর রহমানের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানায় ঘটনায় জড়িত সন্দেহভাজন হিসেবে আটককৃত সোহান পেশায় (টমটম) চালক।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে মোবাইল ফোন সংক্রান্ত বিষয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
তাত্ক্ষণিকভাবে স্থানীয় জনতা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পাশ্ববর্তী পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।