ঢাকাMonday , 4 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সাবেক মন্ত্রী এ এস এম সোলায়মানের ২৬ তম মৃত্যু বার্ষিক পালিত

দেশ চ্যানেল
December 4, 2023 7:50 am
Link Copied!

মোঃরইস উদ্দীন রিপন স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জ৩(সোনারগাঁও) আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও কৃষক শ্রমিক পার্টির সভাপতি এ এস এম সোলায়মানের ২৬ তম মৃত্যুবার্ষিকী পালন করেছেন সোনারগাঁয়ের সর্বস্তরের জনগণ।সাবেক মন্ত্রী ও তুখোর রাজনীতিবিদ ১৯৯৭ সালের ৪ঠা ডিসেম্বর এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তার মরদেহ  নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দী এলাকায় দাফন করা হয়। মৃত্যুকালে তিনি-বিনা সোলায়মান ও রুনা সোলায়মান নামে ২ স্ত্রী এবং সাইফুল সোলায়মান তপন,তারেক সোলায়মান রঞ্জন, সুমাইয়া সোলায়মান সুইটি ও আনজুম সোলায়মান রিদি নামে চার সন্তানসহ গুণগ্রাহী রেখে যান।মৃত্যু বার্ষিকিতে মরহুমার ঢাকা ও সোনারগাঁয়ের নিজ বাড়িতে কোরআন খতম,মিলাদ-দোয়া এবং দরিদ্র ও অসহায় মানুষের মাঝে অর্থ সাহায্য ও খাবার বিতরন করেন মেয়ে আনজুম সোলায়মান রিদি।সাবেক মন্ত্রী এ এস এম সোলায়মানের কনিষ্ট কন্যা আনজুম সোলায়মান হৃদি তার মরহুম পিতার আত্বার মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।দোয়া ও মিলাদ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোলায়মান রিদি বলেনঃতার বাবা ছিলেন সোনারগাঁয়ের নিবেদিত প্রাণ।সেজন্যে তার বাবাকে সোনারগাঁয়ের জনগন শ্রদ্ধা ভরে স্মরণ করেন।তার বাবার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্যে,তিনি ভবিষ্যতে সুযোগ পেলে সকলকে নিয়ে রাজনীতিতে আসতে চান।তবে তিনি সোনারগাঁয়ের পাশাপাশি ঢাকার ৮ আসন হতে নির্বাচন করবেন বলে জানান।রিদি সোনারগাঁয়ে ভালো কর্মকান্ডের মাধ্যমে তার বাবার মতো প্রশংসা কুড়াতে চান।যেন তার বাবার মতো তাকেও মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করেন।সবশেষে সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন এ এস এম সোলায়মানের মেয়ে রিদি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST