ঢাকাFriday , 8 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নিয়ামতপুরে নিখোঁজের ৩ দিন পর খালে মিললো মরদেহ, আটক-১

দেশ চ্যানেল
December 8, 2023 3:05 pm
Link Copied!

মোঃআব্দুল আজিজ নিয়ামত পুর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর নিয়ামতপুরে নিখোঁজের ৩ দিন পর খালের কচুরিপানা ভিতর থেকে নাজমুল হোদা (২৬) নামে এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় মাহবুর আলম (৩২) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। গত ৪ ডিসেম্বর নাজমুল হোদা নিখোঁজ হলে তার বাবা গত ৫ ডিসেম্বর মঙ্গলবার নিয়ামতপুর থানায় অভিযোগ দায়ের করেন।আটককৃত ব্যক্তি হলেন, নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত নূর মোহাম্মদ এর ছেলে মাহবুর রহমান। সে বর্তমান উপজেলার সদর ইউনিয়নের পাচড়া(দিঘীপাড়া) গ্রামে বসবাস করতেছে। থানায় এজাহার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গত ৪ ডিসেম্বর বাড়ি থেকে ভ্যান গাড়ি নিয়ে বের হয়ে রাতে বাড়িতে ফিরে আসে নি নাজমুল হোদা। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করার এক পর্যায়ে জানতে পারে সে ভিকটিমের সাথে সন্ধ্যায় ঘুরতেছিল। আসামীকে আটক করে পুলিশি হেফাজতে নিলে আসামী হত্যার ঘটনা বর্ণনা করে। উপজেলার সাংশৈল ও পাচরা সীমানা সংলগ্ন ঝলঝলিয়া পুকুর এলাকায় নিয়ে গিয়ে (স্পঞ্জের মিষ্টির ভিতর গ্যাস পাউডার দিয়ে) পড়া মিষ্টি বলে নাজমুল হোদাকে খাওয়ানো হয়। মিষ্টি খাওয়ার কয়েক মিনিট পরই সে মারা যায়। সেখানে একটি কচুরি পানা ভর্তি খাড়িতে তার লাশ রেখে মোবাইল ফোন ও ভ্যান নিয়ে টিএলবি – শিবপুর আঞ্চলিক রাস্তার পাশে পরিত্যাক্ত স্থানে রেখে পায়ে হেঁটে বাড়িতে যান মাহবুর আলম।

নিহতের বাবা জান মোহাম্মদ কাজী বলেন, আমার ছেলেকে নরপশু যে ভাবে মেরে ফেলেছে। আমি তার ফাঁসি চায়।

এ ব্যাপারে নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আটককৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST