ঢাকাSunday , 10 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

রামপাল থানার ওসি আশরাফুলের প্রচেষ্টায় নিখোঁজ আরাফাতকে ফিরে পেল পরিবার

দেশ চ্যানেল
December 10, 2023 1:49 pm
Link Copied!

হারুন শেখ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা |

রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে নিখোঁজ শ্রমিক আরাফাত কে মোংলা উপজেলা থেকে উদ্ধার করে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে। রবিবার (১০ ডিসেম্বর) দুপুর ২ টায় রামপাল থানার অফিসার ইনচার্জ এস, এম আশরাফুল আলম শ্রীফলতলা গ্রামের শ্রমিক আরাফাত কে তার মাতা নুর নাহারের কাছে হস্তান্তর করেছেন।

জানা গেছে, গত ইংরেজি ৯ জুলাই সকাল ৮ টায় আরাফাত কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। কয়েকদিন পরে তার পরিবারের সদস্যরা তার ব্যবহৃত মুঠোফোন নম্বর বন্ধ পেয়ে তাকে খুঁজতে থাকেন। বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে গত ইংরেজি ১৬ নভেম্বর শ্রমিক আরাফাতের মাতা নূর নাহার রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পত্র আমলে নিয়ে ওসি আশরাফুল আলমের দিক নির্দেশনায় এএসআই ফজলুর রহমান অনুসন্ধান শুরু করেন। এক পর্যায়ে শ্রমিক আরাফাতের সন্ধানে নেমে তাঁকে খুঁজে পান। পরে শনিবার রাতে তাঁকে মোংলা উপজেলা সদর থেকে উদ্ধার করে টানা নিয়ে আসেন। রবিবার আনুষ্ঠানিকভাবে আরাফাত কে তার মাতার কাছে হস্তান্তর করেছেন। শ্রমিক আরাফাত সমুদ্রগামী একাধিক জেলে মহাজনদের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছিল। পরে পাওনাদারদের ভয়ে সে গাঢাকা দেয়।

রামপাল থানার সদ্য বিদায়ী ওসি এস, এম আশরাফুল আলম আরাফাত কে উদ্ধার ও তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST