ঢাকাSunday , 10 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারিতে শ্রেষ্ঠ করদাতা সম্মাননা পেলেন সৈয়দপুরের তারেক গুল কোম্পানির সিইও ইরফান আলম ইকু

দেশ চ্যানেল
December 10, 2023 2:08 pm
Link Copied!

মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধি:

“রাজস্বের প্রবৃদ্ধি, টেকসই সমদ্ধি” এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়েছে ‘মূসক দিবস ও মূসক সপ্তাহ-২০২৩’। এতে এবার নীলফামারী জেলার শ্রেষ্ঠ করদাতা হয়েছে সৈয়দপুরের তারেক গুল কোম্পানি। নীলফামারী বিভাগীয় কাস্টমস ও ভ্যাট বিভাগ এই করদাতা প্রতিষ্ঠানের সিইও ইরফান আলম ইকুকে আনুষ্ঠানিক ভাবে ক্রেস্ট ও সম্মাননা পত্র দিয়ে পুরষ্কৃত করেছেন।

রবিবার (১০ ডিসেম্বর) সকালে সৈয়দপুর শহরের ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট প্রকৌশলী এস এম সফিকুল আলম ডাব্লু। বিশেষ অতিথি ছিলেন বেপজা উওরা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা নীলফামারীর নির্বাহী পরিচালক মো: শরিফুল ইসলাম।

সভাপতিত্ব করেন কাস্টমস ও ভ্যাট বিভাগ নীলফামারীর যুগ্ম কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন ইকু গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST