ঢাকাMonday , 11 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ভ‍্যাট দিবস উপলক্ষে মতবিনিময় ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত

দেশ চ্যানেল
December 11, 2023 1:34 pm
Link Copied!

খায়রুল বাশার ময়মনসিংহ,প্রতিনিধি

‘ আমার ভ‍্যাট আমি দেব ‘ পণ্য কিনে চালান নিব’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে ১১ডিসেম্বর সোমবার  ভ‍্যাট দিবস-২০২৩ উপলক্ষে কাস্টম এক্সাইজ ও ভ‍্যাট বিভাগ ময়মনসিংহের আয়োজনে মতবিনিময় সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

ভ‍্যাট দিবস উপলক্ষে মতবিনিময় ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে  উপস্থিত থেকে বক্তব্য রাখেন কর অঞ্চল ময়মনসিংহের
কর কমিশনার আশরাফুজ্জান , অতিরিক্ত জেলা প্রশাসক  আরিফুল হক মৃদুল,  অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন প্রমূখ ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কাস্টম এক্সাইজ ও ভ‍্যাট কমিশনারেট ঢাকা উত্তরের যুগ্ম কমিশনার রেজভী আহমেদ ।
আলোচনা সভা শেষে ২০২১-২০২২ অর্থ বছরে জেলা পর্যায়ে সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধ করায়  উৎপাদন খাতে ময়মনসিংহ জেলার ত্রিশাল থেকে আর.এস প‍্যাকেজিং এর জি.এম  শাহ্ নেওয়াজ সহ অন‍্যান‍্য প্রতিষ্ঠানের সেরা কর দাতাদের মাঝে সম্মাননা প্রদান করেন অতিথিবৃন্দ  ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST