ঢাকাWednesday , 13 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ের বোদা উপজেলা সাকোয়া ইউনিয়নে রেলপথ মন্ত্রী মহোদয়ের কর্মীসভা অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
December 13, 2023 12:53 pm
Link Copied!

মোঃ শাজাহান কোবির প্রধান
বোদা উপজেলা প্রতিনিধি।

আজ সাকোয়া ইউনিয়নে সায়েদ জাহাঙ্গীর সবুজের সভাপতিত্বে তৃণমূল আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক আলম টবি,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রেলপথ মন্ত্রীর এ পি এস মোঃ রাশেদ প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আজাদ প্রধান, চন্দনওয়াড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, সাকোয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নেতা সাবেক ছাত্রনেতা সাবেক কাউন্সিলর মোহাম্মদ রশিদুল ইসলাম, বোদা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রুবায়েদ হোসেন সবুজ, বোদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনজাম পিয়াল সহ উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাকোয়া ইউনিয়ন ছাত্রলীগ সাকোয়া ইউনিয়ন যুবলীগ সাকোয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাকোয়া ইউনিয়ন মহিলা লীগ সাকোয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীক সহ উক্ত ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ। এ সময় রেলপথ মন্ত্রী বলেন আওয়ামী লীগ সরকার সব সময় জনগণের পাশে আছে এবং থাকবে, বিএনপি এবং জামাতের কাজ হল জ্বালাও পোড়াও অগ্নি সন্ত্রাস। মাননীয় প্রধানমন্ত্রীশেখ হাসিনার কাছে দেশ এবং জাতি নিরাপদ। রেল মন্ত্রী আরও বলেন যারা বাংলাদেশ অগ্নি সন্ত্রাস কাজে লিপ্ত তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST