ঢাকাThursday , 14 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাবাডি প্রতিযোগীতা উদ্বোধন

দেশ চ্যানেল
December 14, 2023 4:00 pm
Link Copied!

খায়রুল বাশার ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহে মহান বিজয় দিবস কাবাডি (বালক ও বালিকা) প্রতিযোগিতা-২০২৩ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে এই কাবাডি প্রতিযোগীতা উদ্বোধন করা হয়।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই কাবাডি খেলার প্রতিযোগীতা উদ্বোধন করেন।

জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ এহতেশামুল আলম।

অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার)  ফাল্গুনী নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) রায়হানুল ইসলাম, শামীম হোসেন, থানার পুলিশ পরিদর্শক, ক্রীড়া ব্যক্তিত্ব গণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST