ঢাকাSunday , 17 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জের কাজিপুরে তেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দেশ চ্যানেল
December 17, 2023 1:46 pm
Link Copied!

নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের কাজিপুরে শাহীন রেজা প্রামানিক (৩৫) নামে এক তেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৭ডিসেম্বর) সকালে উপজেলার গান্ধাইল এলাকার নিহতের নিজ শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, মৃত শাহিন রেজা প্রামানিক গান্ধাইল এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে।
এ বিষয়ে কাজিপুর থানার ওসি (তদন্ত) আব্দুল মজিদ জানান, রোববার সকালে শাহিনের ট্রাকচালক সেলিম গাড়ির চাবি নেওয়ার জন্য তার বাড়িতে গিয়ে শাহিনকে ডাকাডাকি করে। কোন সারা শব্দ না পেলে ট্রাকচালকসহ আরও দুই-তিনজন প্রতিবেশী মিলে শাহিনের নিজ কক্ষে প্রবেশ করে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় শাহিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তিনি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST