ঢাকাSaturday , 6 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে লাঙ্গল প্রার্থীর শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে জেলা যুবলীগের সংবাদ সম্মেলন

দেশ চ্যানেল
January 6, 2024 12:02 pm
Link Copied!

মামুনুর রশিদ কুড়িগ্রাম সদর উপজেলা প্রতিনিধি :

কুড়িগ্রামে জাতীয় পার্টির প্রার্থী পনির উদ্দিন আহমেদ এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটুক্তিমুলক বক্তব্য প্রদান করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কুড়িগ্রাম জেলা যুবলীগ। শনিবার দুপুর ১২টায় কুড়িগ্রাম প্রেসক্লাবস্থ সৈয়দ শামসুল হক মিলনায়তনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আনিছুর রহমান খন্দকার চাঁদ। এসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন অপর দুই যুগ্ম সম্পাদক রেদওয়ানুল হক দুলাল ও মমিনুর রহমান মুমিন।
বক্তারা বলেন,গত ৪ ডিসেম্বর কুড়িগ্রাম-২ আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী পনির উদ্দিন আহমেদ সদর উপজেলার হলোখানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে অসৌজন্যমুলক কথাবার্তা বলেন। যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। এতে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগকে হেনস্তা করা হয়েছে। এই বক্তব্য আগামি ৩৬ঘন্টার মধ্যে প্রত্যাহার করা না হলে জনসমাবেশসহ আইনী ব্যবস্থা নেয়া হবে বলে সংবাদ সম্মেলনে ঘোষনা করা হয়।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৪১ সেকেন্ডের বক্তব্যে এমপি পনির উদ্দিন আহমেদকে বলতে শোনা যায়, আপনারা পাঁচ বছর পর আমাকে ভোট দেন নাই? পাঁচ বছর ফির আচ্ছি। কাইও কয় পাঁচ বছর কডে ছিলেন? কাইও কয় এডা কি কললেন, কাইও কয় ওডা কি কললেন। কাইও কয় আমার বলে উন্নয়ন নাই। তা কার উন্নয়ন আছে? ওমরা কয় শেখ হাসিনার উন্নয়ন। শেখ হাসিনা কি এমপি এডায়। এটে কি শেখ হাসিনা এমপি? এখানে কে এমপি? জাতীয় পার্টির এমপি পনির উদ্দিন আহমেদ এমপি। শেখ হাসিনা কি বাপ জোয়াতির টাকা দিয়া উন্নয়ন করছে?
সংবাদ সম্মেলনে যুবলীগসহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST