ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। রোববার বেলা ১১ টায় দিবসটি উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মোঃ আনিছুর রহমান এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আলী হোসেন স্বপন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আব্দুন নূর লাল মাষ্টার, সহকারী শিক্ষক আক্কাছ আলী, ফারুক আহমেদ সহ শিক্ষক/শিক্ষার্থীবৃন্দ। বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতা যুদ্ধের ইতিহাস শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। আলোচনা সভা শেষে ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইউপি চেয়ারম্যান বদরুল আলম সরদার এর সভাপতিত্বে ম্যানেজিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত...
মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। রোববার বেলা ১১ টায় দিবসটি উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মোঃ আনিছুর রহমান এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আলী হোসেন স্বপন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আব্দুন নূর লাল মাষ্টার, সহকারী শিক্ষক আক্কাছ আলী, ফারুক আহমেদ সহ শিক্ষক/শিক্ষার্থীবৃন্দ। বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতা যুদ্ধের ইতিহাস শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। আলোচনা সভা শেষে ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইউপি চেয়ারম্যান বদরুল আলম সরদার এর সভাপতিত্বে ম্যানেজিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এ সময় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।